শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
Advertisement
সাক্ষাতকালে শিক্ষা উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিকসহ সামগ্রিক কর্মকান্ডের খোঁজ-খবর নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড এবং গৃহিত পরিকল্পনার কথা শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
চবি উপ-উপাচার্য সাক্ষাৎ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথির সম্মানসূচক ক্রেষ্ট মাননীয় শিক্ষা উপদেষ্টাকে প্রদান করেন, যা সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ কারণে দেয়া সম্ভব হয়নি।
Advertisement

















