সড়ক ও ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি

চমেক এলাকায় ৩০ টি দোকান উচ্ছেদ

126

নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা ৩০ টি অধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ত্রিশের অধিক দোকান উচ্ছেদ করা হয়। একই সাথে রাস্তা দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement