চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট উপাচার্যের নিকট হস্তান্তর

278

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর নিকট হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

Advertisement

চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানকারী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

এসময় আরও উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা এবং মেডিকেল টেকনোলজিস্ট মোাহীদুর রহমান খান ও এ বি এম ইউসুফ।

Advertisement