অক্টোবর সেবা মাস

চার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে সেবামূলক কার্যক্রম সম্পন্ন

75

লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী, লায়ন্স ক্লাব অব চিটাগং বাতিঘর, লায়ন্স ক্লাব অব চিটাগং বাকলিয়া ও লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্র্যাট এর যৌথ উদ্যোগে বুধবার (১ অক্টোবর) সকাল থেকে এক গুচ্ছ মানব সেবামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।

Advertisement

মাদার বাড়ি হাফিজিয়া এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মাঝিরঘাট বাদশাহ মিয়ার বাড়িতে চক্ষু শিবির, ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

র‍্যালি ও ডিজি টিম রিসিপশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আই পি ডি জি লায়ন কোহিনুর কামাল এম জে এফ ম্যাম, ১ম জেলা ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় জেলা ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, ডিজি টিমের নেতৃবৃন্দ, গেট টিমের নেতৃবৃন্দ, জেলার সিনিয়র লায়ন নেতৃবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট বৃন্দ ও বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।

Advertisement