বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম মহানগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সিএসডি গোডাউনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম -১০ আসনের প্রতিটি মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দীপ্তি বলেন, দলের সকল নেতাকর্মীকে ‘ধানের শীষের একেকজন প্রার্থী’ হিসেবে জনগণের ঘরে ঘরে যেতে হবে এবং ভোট চাইতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে এই আসনটি আমরা দলকে উপহার দিতে পারবো।
নারীদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা হচ্ছেন জাতির শক্তির প্রতীক।।স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে নারীর ভূমিকা ছিল অনন্য।
আজও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, নারীদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের নেতা তারেক রহমান বলছেন বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ডসহ আগামী দিনে এমন এক বাংলাদেশ পরিচালনা করা হবে, যেখানে নারী শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। এই প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের ঘরে ঘরে সংগঠিত হতে হবে, মানুষের মন জয় করতে হবে। ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবলের মধ্য দিয়ে কাজ করলে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
১২ নং সরাইপাড়া ওয়াড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল খাঁন এর সভাপতিত্বে ও থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবির এর সঞ্চলনায় এতে প্রধান বক্তা ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাজ্বী বাবুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহাম্মদ গুড্ডু, একেএম ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী(রাজু), নগর যুবদলের সাবেক সহ সম্পাদক আরিফ হোসেন, এডভোকেট লোকমান, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুল হক, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো: শওকত খাঁন রাজু, ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, খুলশী থানা ছাত্রদল আহবায়ক ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুর হোসেন অপু, থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক সাজ্জাদ, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দস্তগীর হোসেন রিয়াদ, এম এস এইচ অভি, দেলোয়ার হোসেন, নুর আলম, আশেকুল ইসলাম।
এসময় যুবদল নেতা লেদু, সায়েম, সাজ্জাদ, ইলিয়াস কাঞ্চন মামুন, ফোরকান মিয়া মনু, মোহাম্মদ কালু, কাউছার, শাহাদাত, জসীন উদ্দীন ভান্ডারি, ঈসমাইল, শরীফ, নুরু,সাদ্দাম,ইমরান,সাকিব, আসিফ, নিশান,ঈশমামসহ যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















