সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কুমিরা এলাকা থেকে লাশটা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিরা স্টেশনের মধ্যবর্তী ঢাকাগামী আপ রেললাইনের ব্রিজের নিচে এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেল পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আশরাফ ছিদ্দিক বলেন, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকার আপ রেল লাইনের উপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মাথায় জখন হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
















