চবি সোহরাওয়ার্দী হল সংসদের দেয়াল পত্রিকা ‘অঙ্কুর’র শুভ উদ্বোধন

494

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে দ্বি-মাসিক দেয়াল পত্রিকা “অঙ্কুর”-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

Advertisement

সম্প্রতি সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই দেয়াল পত্রিকাটির উদ্বোধন করা হয়। দেয়াল পত্রিকাটির শুভ উদ্বোধন করেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট এবং হল সংসদের সভাপতি প্রফেসর ড. মো: আব্দুল মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক ড. মো: সাইফুল ইসলাম, সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ আবরার ফারাবী, জিএস নুরন্নবী সোহান এবং কার্যনির্বাহী সদস্য আবু আয়াজ মো: তাওসিব।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হল সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দীন।

হল সংসদ সূত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে ‘অঙ্কুর’ নিয়মিত প্রকাশিত হবে। সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে প্রদর্শিত এই দেয়াল পত্রিকাটি এখন থেকে সাধারণ শিক্ষার্থীরা পড়তে পারবেন।

Advertisement