নির্বাচন মনিটরিংয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সার্বক্ষণিক সেল গঠন

131

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সার্বক্ষণিক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

সভায় নেতৃবৃন্দ জানান, নির্বাচন চলাকালীন সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও সমন্বয়ের লক্ষ্যে এই মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা নির্বাচন পরিস্থিতির সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে সবসময় উপস্থিত থাকবেন।

নির্বাচনকালীন যেকোনো জরুরি প্রয়োজনে নিম্নোক্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম মহানগর, মোবাইল: +৮৮০ ১৮৮১-৬৪৩৪০০

শিহাব উদ্দিন মুবিন, যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম মহানগর, মোবাইল: +৮৮০ ১৮১৯৩৮৭২০১

চট্টগ্রাম মহানগর বিএনপি আশা প্রকাশ করছে যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

Advertisement