ক্যাম্পাসে থাকা চবিয়ানদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ ভোজের আয়োজন

243

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতি বছরের ন্যায় এবারও যে সকল শিক্ষার্থী ব্যক্তিগত বা একাডেমিক কারণে বাড়ি না গিয়ে ক্যাম্পাসে ঈদ উদযাপন করছেন, তাদের ঈদের আনন্দকে বর্ণিল করতে এই প্রীতিভোজের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে এবং চাকসু (CUCSU)-এর সার্বিক ব্যবস্থাপনায় ঈদের দিন দুপুরে চাকসু ভবনের নিচতলায় এই ভোজ অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাসে অবস্থানরত আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীকে নিজ নিজ হল থেকে এই আয়োজনের টোকেন সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং চাকসু প্রতিনিধিরা জানিয়েছেন, ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা যাতে উৎসবের দিনে একাকীত্ব অনুভব না করে, সেই লক্ষ্যেই এই আন্তরিক আয়োজন।

প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য রইলো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Advertisement