চট্টগ্রাম নৌ প্রকৌশল বিভাগ মেরিন ঠিকাদার মালিক সমিতির কমিটি গঠন

299

চট্টগ্রাম নৌ প্রকৌশল বিভাগ মেরিন ঠিকাদার মালিক সমিতির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের অধিকার সুরক্ষার লক্ষ্যে ৮১ সদস্য বিশিষ্ট নতুন একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মতিতে মোহাম্মদ মনিরুজ্জামান টিটুকে সভাপতি এবং মোহাম্মদ মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ আহমেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে মোহাম্মদ রেজাউল করিম সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ ইলিয়াছ খান সিনিয়র যুগ্ম সম্পাদক, মোহাম্মদ টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক, শফিকুর রহমান রিপন প্রচার সম্পাদক, আবু বক্কর সোহেল দপ্তর সম্পাদক, হুমায়ুন কবির হেলাল অর্থ সম্পাদক, সৈয়দ আহমেদ আপ্যায়ন সম্পাদক ও গিয়াস উদ্দিন জিয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক ছাড়াও আরও ৫৪ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নৌ প্রকৌশল বিভাগের ঠিকাদারদের ন্যায্য অধিকার আদায় এবং পেশাগত মানোন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কমিটির মূল লক্ষ্য হলো সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা। ঠিকাদারদের ব্যবসায়িক সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখা। সংশ্লিষ্ট দপ্তরে ঠিকাদারদের দাবি ও অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়া।

কমিটি ঘোষণার পর সংগঠনের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই নেতৃত্বের হাত ধরে মেরিন ঠিকাদারি খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান ত্বরান্বিত হবে।

Advertisement