জি-টেভ ও ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব শীর্ষক কর্মশালা’

76

গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং জি-টেভ এর আয়োজনে, জলবায়ু ও পরিবেশবাদী আন্তর্জাতিক নেটওয়ার্ক ইয়ুথনেট গ্লোবাল এর সহযোগিতায় আজ ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার চট্টগ্রামে এমএআইটি ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। এতে কারিগরি সহায়তায় প্রদান করেন পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কাজ করে যাওয়া ওপেন ডাটা প্লাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএআইটি ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর ইসলাম, মাহমুদুর রহমান এবং এ্যানি দাশ।

কার্যক্রমটি পরিচালনা করেন জি-টেভ এর সাংগঠনিক বিভাগীয় প্রধান মোঃ তৌহিদুল ইসলাম এবং কমিউনিটি সদস্য মোঃ ইফরাত রহমান হিমেল ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের আইসিটি দক্ষতা বৃদ্ধি পেলে তারা পরিবেশ সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আরও উল্লেখ করেন, প্রযুক্তির সঠিক ব্যবহার পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই জলবায়ু সুরক্ষায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি।

উক্ত কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement