সিলেটে ৪৪টি ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে ডিবি পুলিশ।
Advertisement
বুধবার (১১ আগস্ট) কালোবাজারি মো: নুরুল ইসলামকে টিকিটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
জানা যায়, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম এর দিক নির্দেশনায় এস আই শেখ আতাউর রহমান টিকিট কালোবাজারি নুরুল ইসলামকে ৪৪ টি ট্রেনের টিকিটসহ গ্রেফতার করে।
এরপর আসামীকে সিলেট রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।
Advertisement
















