নগরীর পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (৯ জুন) আনোয়ারা বখতিয়ার সোসাইটি এবং মুসলিম স্মৃতি সংসদ ট্রাইবেকারে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
দিনের প্রথম খেলায় আনোয়ারা বখতিয়ার সোসাইটি ট্রাইব্রেকারে (০)৫ – (০)৪ গোলে ডিপ্লোমা কলোনী একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের গোলরক্ষক মামুন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
দিনের অপর ম্যাচে মুসলিম স্মৃতি সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতিকে (১)৬ – (১) ৫ গোলে ট্রাইব্রেকারে পরাজিত করে। মুসলিম স্মৃতি সংসদের গোলরক্ষক বোরহান উদ্দিন হেলাল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
দুইটি খেলায় সেরা খেলায়াড়ের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন(রাজু) ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক(প্রসাশন) বিশিষ্ট চিকিৎসক ডা. একেএম আশরাফুল করিম।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, টুর্নামেন্ট উপকমিটির সদস্য শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, মোহাম্মদ মিজান, মামুনুর রশিদ মামুন, বাদশা আলমগীর, মো. শামসুদ্দিন, মো. শফিকুল আলম বশর, ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক মো. কাসেম, শোইয়াব, সদস্য কাজী আনোয়ারুল হক হনী, হারুন বেগ, রাসেল খান, ওমর ফারুক, মোহাম্মদ রফিক, মাকসুদুর রহমান বাবু, ওমর শরীফ, মোহাম্মদ ইসমাইল, নুর হোসেন, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম এবং ম্যাচ কমিশনার ছিলেন হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ এয়াকুব আলী।
আগামীকাল বুধবার (১০ জুন) এর খেলা:
দুপুর ২ ঘটিকায় রেলওয়ে গ্লাডিয়েটর বনাম শহীদ ওয়াসিম আকরাম একাদশ এবং বিকাল সাড়ে ৩ ঘটিকায় হাটহাজারী স্পোর্টিং ক্লাব বনাম পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব।

















