খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক

হেলাল হোসেন’র মায়ের মৃত্যুতে যুবদলের শোক প্রকাশ

9

খুলশী থানা যুবদল এর সাবেক আহ্বায়ক মো. হেলাল হোসেন হেলাল এর মা আয়েশা বেগম (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল।

Advertisement

যৌথ এক শোক বার্তায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, হেলাল এর মমতাময়ী মায়ের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য- মঙ্গলবার (৯ জুন) রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার সকাল ১১ ঘটিকায় জানাজা শেষে মরহুমাকে আকবরশাহ্ কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement