তৃণমূলের রোগীদের দোরগোড়ায় ফিজিওথেরাপি: উপজেলা পর্যায়ে নিয়োগের সিদ্ধান্ত

10

জ ফিজিওথেরাপি: স্বাস্থ্যমন্ত্রীর সাথে বিপিএ-এর জরুরি বৈঠক রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ বুধবার দুপুর ১২:৩০ মিনিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এ স্বাস্থ্য মন্ত্রী সরকার সাখাওয়াত হোসেন বকুল-এর সঙ্গে ফিজিওথেরাপি পেশাজীবীদের উন্নয়ন ও জনস্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপির ভূমিকা বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।

Advertisement

সভায় উপস্থিত ছিলেন বিপিএ-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিপিএ চট্টগ্রাম বিভাগের সভাপতি ডা. মোহাম্মদ কামরুজ্জামান, গণস্বাস্থ্য ফিজিওথেরাপি কলেজ অব হেলথ সায়েন্স-এর অধ্যক্ষ ডা. মহিউদ্দিন মামুন, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ফিজিওথেরাপি পেশার কিংবদন্তি ব্যক্তিত্ব প্রফেসর ড. আলতাফ হোসেন সরকার।

সভায় নেতৃবৃন্দ দেশের তৃণমূল জনগণের বাতব্যথা, পক্ষাঘাত (প্যারালাইসিস), স্ট্রোক-পরবর্তী জটিলতা এবং অন্যান্য শারীরিক অক্ষমতা মোকাবিলায় ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন সেবার গুরুত্ব তুলে ধরেন। তারা উপজেলা পর্যায় পর্যন্ত ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী জানান যে, দেশের জনগণের পুনর্বাসন সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন পুরুষ ও একজন মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিষয়টি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

সভা শেষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

ফিজিওথেরাপি পেশাজিবীদের জন্য বাংলাদেশে প্রনীত আইন দীর্ঘদিন যাবত বাস্তবায়নের প্রক্রিয়াদিন ছিল। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি ইউনিট নতুনভাবে সৃষ্ট । সম্প্রতি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ অনুযায়ী :
ফিজিওথেরাপিস্টদের নিয়ন্ত্রণ কারীসংস্থা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ এর ধারা ০১ এর উপধারা (১২)অনুযায়ী রিহ্যাবিলিটেশন প্রাকটিশনার অর্থ কাউন্সিল কর্তৃক আইনের অধীন লাইসেন্স প্রাপ্ত কোনো রিহ্যাবিলিটেশন প্রাকটিশনার, যাহার প্রথম তপসিলে উল্লেখিত যোগ্যতা রহিয়াছে।

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ এর প্রথম তপশীলে ধারা২(২) দ্রষ্টব্য অনুযায়ী
ফিজিওথেরাপিস্টের যোগ্যতা : ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি।

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন পেশাজীবী নিবন্ধন ও প্র্যাকটিশনার লাইসেন্স প্রবিধানমালা,২০২৬ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট এর দায়িত্ব ও কর্তব্যঃ
ধারা ২ এর উপধারা (চ) “থেরাপি (Therapy)” অর্থ আধুনিক বিজ্ঞান ভিত্তিক স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা, যাহার মাধ্যমে প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির শারীরিক ও মানসিক অক্ষমতা হইতে আরোগ্য লাভ করিয়া স্বাভাবিক কর্মক্ষমতা ও জীবনমানোন্নয়ন করিতে পারে;
ধারা ২ এর উপধারা (জ) “ফিজিওথেররাপি” অর্থ আধুনিক বিজ্ঞান ভিত্তিক স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, যাহার মাধ্যমে বাত ব্যথা,প্যারালাইসিস তথা প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি বা রোগির পরীক্ষণ, মূল্যায়ন,রোগনির্ণয়, চিকিৎসা –পরিকল্পনা প্রণয়ন , থেরাপি প্রয়োগ, উপদেশ ও ব্যবস্থাপত্র প্রদান করিয়া রোগির চিকিৎসা ,পুনর্বাসন ও জীবনমানোন্নয়ন।

ধারা ২ এরউপধারা (ঠ) “স্বীকৃত পদ্ধতি” ঃ অর্থ প্রিভেনশন( Prevention), প্রোমোশন ( Promotion ) ট্রিটমেন্ট ( Treatment ) ও রিহ্যাবিলিটেশন ( Rehabilitation ) চিকিৎসায় ব্যবহ্রত কাউন্সিল করতিক স্বীকৃত বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসন পদ্ধতি( যথা : ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি,স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি, সাইকোথেরাপি বা কাউন্সেলিং , ইত্যাদি.

ধারা ৮ এর উপধারা (৩)লাইসেন্সপ্রাপ্ত রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনারই অনুমোদনের ধরন অনুযায়ী উপাধি ও পদবি ব্যবহার করিয়াস্বীয় রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার সিল ও স্বাক্ষরসহ রোগির মূল্যায়ন ( Assesment ), সমস্যা সনাক্তকরণ ( Diagnosis ), প্রেসক্রিপশন ,চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন (Treatment Plan ), চিকিৎসা সেবা প্রদান(Provide Treatment ), রেফারাল, ডিসচার্জ সামারি,ফিটনেস সনদ, প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও প্রত্যয়ন এবং মেডিকো লিগ্যাল(Medico Legal ) এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রদান করিতে পারিবেন ।
ধারা ৮ এর উপধারা (৪) অনুযায়ী : নিবন্ধিত ও লাইসেন্স প্রাপ্ত রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড ও রীতিনীতি অনুসারে তাহার নামের পূর্বে( Prefix ) বা পরে ( Sufix ) ব্যবহার করিতে পারিবেন।
ধারা ১৪ এর উপধারা (ট) অনুযায়ী : স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম অনুযায়ী একজন লাইসেন্সধারী রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার তাহার অর্জিত ডিগ্রির ভিত্তিতে পেশাগত কার্যক্রম পরিচালনা করিবেন।

Advertisement