নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা;হত্যাকারীরা লক্ষ্মীপুরে আটক

256

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে (৫০) শুক্রবার সন্ধ্যায় গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় লক্ষীপুরের কমলনগরে স্থানীয়দের হাতে ধৃত হয়। পরবর্তীতে কমলনগর পুলিশ তাদের আটক করে। আটককৃতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

পশ্চিম মাইজচরা গ্রামে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় রমিজ উদ্দিন ও গিয়াস উদ্দিন নামে দুই যুবক আহত হয়। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত হারুনুর রশিদ মোল্লা পশ্চিম মাইজচরা গ্রামের নজিবুল হকের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে সুধারাম মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement