ডা. সারোয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম‍্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত

14

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. মোহাম্মদ সারোয়ার আলম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম‍্যানেজিং বোর্ডের সদস‍্য নির্বাচিত হয়েছেন।

Advertisement

শনিবার (২০ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩(রাষ্ট্রপতির আদেশ নং ২৭,১৯৭৩) অনুযায়ী ঘোষিত বোর্ডে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মোঃ আবদুস সালাম। এছাড়া সহ-সভাপতি, ট্রেজারারসহ ১৫ জনের বোর্ডে চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি হিসেবে সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ডা. সারোয়ার রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনসহ পেশাজীবী রাজনীতির একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি সদ্য গঠিত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র‍্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী পরিষদ সদস্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল এন্ড ডেন্টাল কলেজের গভর্নিং বডির সদস্য এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ গভর্নিং বডির বিদ‍্যোৎসাহী সদস্য, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement