ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলা

এমএসএফ ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মধ্যে সমঝোতা সাক্ষর

3

ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সমঝোতা স্মারকে সাক্ষর করছেন আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)/ সীমান্তবিহীন চিকিৎসক দল এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

Advertisement

গতকাল ২৩ জুন মঙ্গলবার সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি ও মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বাংলাদেশ’র পক্ষে মেডিকেল কো-অর্ডিনেটর ডা. কারমেনজা গালভেজ।

এই সমঝোতা স্মারকটি ২৩ জুন ২০২৬ ইংরেজি থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৮ ইংরেজি পর্যন্ত কার্যকর থাকবে।

চট্টগ্রাম বিভাগে সমন্বিত জনস্বাস্থ্য কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডেঙ্গুজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর লক্ষ্যে উভয় পক্ষের যৌথ অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি। এই সমঝোতার মাধ্যমে ভেক্টর নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন, অ্যাডভোকেসি ও অপারেশনাল গবেষণাসহ সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ এবং প্রস্তুুতি আরও শক্তিশালী করার জন্য একটি সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলা হবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, এমএসএফ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুুতি ও সাড়া দেয়ার সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি ও কার্যক্রমভিত্তিক সহায়তা প্রদান করবে। অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের কার্যকর বাস্তবায়নে নেতৃত্ব দেবে।

Advertisement