যুগ্ম-সচিব হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমেদ’র সহধর্মিণী সুমি

42

যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফরিদ আহমেদ এর সহধর্মিণী সামসুন নাহার সুমি। তিনি উপ সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

Advertisement

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মিসেস সামসুন নাহার সুমিসহ আরো ১৭৮ জন উপসচিব থেকে যুগ্ম-সচিব হয়েছেন।

বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

সুমি ২৫ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে ২০০৬ সালের ২১ আগস্ট যোগদান করেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর নির্বাহী পরিচালক (উপসচিব) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

তার এই পদোন্নতিতে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম প্রকৌশলী ফরিদ আহমেদ।

মিমেস সামসুন নাহার সুমির মরহুম পিতা শহীদুল্লাহ বাংলাদেশ রেলওয়ের ডিএফএ/পেনশন হিসেবে কর্মরত ছিলেন।

মিমেস সামসুন নাহার সুমির পদোন্নতির খবরে রেল সেক্টরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিশেষ করে সরঞ্জাম বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement