সাংবাদিক রোমন শেখের মোবাইল উদ্ধার

কোতোয়ালীতে ছিনতাই চক্রের মূল হোতা গ্রেফতার, ১১টি স্মার্টফোন উদ্ধার

4

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসে উঠে যাত্রীর ফোন ছিনতাইয়ে জড়িত চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম প্র: বাদশা (৩৬) কে ছিনতাইকৃত ফোনসহ গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছোরাসহ ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

Advertisement

গত ০৬ জুলাই সকালে যাত্রীবেশে বাসে উঠে যাত্রীর মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য কোতোয়ালী থানা এলাকা হতে ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাস থেকে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক রোমন শেখের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় উক্ত ভুক্তভোগী এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-১৩, ৬ জুলাই, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পরবর্তীতে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে এবং তাদেরকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জুলাই বিকাল ০৪:৩৫ মিনিটে ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম প্র: বাদশাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাইকৃত এগারোটি ফোন উদ্ধার করে যার মধ্যে ভুক্তভোগীর ফোনটিও ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সে তার অপরাপর সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীসহ বাসের যাত্রীদের র্টাগেট করে ছিনতাই করে। আটককৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। চক্রের অপরাপর আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

Advertisement