হেফাজতের ‘নতুন আমির’ মহিবুল্লাহ বাবুনগরী

692

হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন।

Advertisement

জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের আগে জাহিদী মুহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ইসলামের আমির ঘোষণা দেন তিনি।

মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে। গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।

মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলটি বিএনপি জোট ছাড়লে তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরপদ ত্যাগ করেন।

এর আগে আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

Advertisement