জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মীর হেলাল

59

ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসম্মুখে যে জুলাই সনদ সাক্ষরিত হয়ছে সেটা শতভাগ বাস্তবায়নে বদ্ধপরিকর।

Advertisement

গত ১৭ বছর ফ্যাসিস্ট এর বিরুদ্ধে চলমান আন্দোলনে ছাত্রদলের ভুমিকা ও জুলাই – আগষ্ট আন্দোলনে অবদান কে তুলে ধরে প্রশংসা করেন।আজ ৫ই আগষ্ট চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, ৫ই আগষ্ঠ এর মুল চেতনা হল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করা এবং গত ফ্যাসিস্ট এর করা অপশাসন হতে বাংলাদেশকে মুক্ত করা। জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্রদল মুখ্য ভুমিকা পালন করেন এবং ছাত্রদলে ১৪২ নেতাকর্মী শহিদ হন। ১৬ জুলাই ২০২৪ সালে মুরাদপুরে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম ছাত্রদল পরিচয় ধারন করে শহীদ হোন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ্ বলেন জুলাই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে ছাত্রদল কে দিয়ে আন্দোলন চলমান রাখতে সার্বক্ষনিক তদারকিতে ছিলাম এবং সব সময় ছাত্রদল মাঠে ছিল।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন,শহীদ ওয়াসিম সহ যারা বিগত আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে যথাযথ সম্মানের সহিত প্রতিটি রাষ্ট্রীয় পোগ্রাম গুলোতে ছবি সহকারে নাল উল্লেখ করে উপস্থাপন করার জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,যে বৈষম্য দুর করার জন্য জুলাই – আগষ্ট ছাত্র জনতার সমন্বয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছে ৫ আগষ্ট পরিবর্তী সময়ে ছাত্রদলই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ছে।সে বৈষম্য দুর করার জন্য ছাত্রদলকে সজাগ থাকার পাশাপাশি ভুমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল ফোরকান বলেন, জুলাই আগষ্ট আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রদল ভুমিকা রাখার কারণে আন্দোলন দিন দিন তীব্র হয় এবং ৫ ই আগষ্ট হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তানভীর, শহিদুল ইসলাম সুমন, খন্দকার রাজিবুল হক বাপ্পী, মোহাম্মদ আনাছ, নুর জাফর নাঈম রাহুল, সদস্য ইমরান হোসেন বাপ্পী, আল মামুন সাদ্দাম, কামরুল হাসান আকাশ, আব্বাস উদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement