আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে হাজী ক্যাম্প একাদশ ও আলো সিড়ি ক্লাব। বুধবার পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ম্যাচে হাজী ক্যাম্প একাদশ ১৪২ রানে ইস্পাহানি রয়েল ব্রাদার্সকে ও আলো সিড়ি ক্লাব ৬ উইকেটে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
বুধবার সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে হাজী ক্যাম্প একাদশ ব্যাটসম্যান সজীবের শতক (৪২ বলে ১০৫ রান) ও বোলার আফ্রিদির বোলিং নৈপুণ্যে (২৭ রানে ৫ উইকেট) ১৪২ রানের বিশাল ব্যবধানে ইস্পাহানি রয়েল ব্রাদার্সকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নেমে হাজী ক্যাম্প একাদশ ১৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সজীব সর্বোচ্চ ৪২ বলে ১০৫ এবং সাব্বির ৩৬ ও আফ্রিদি ৩০ রান করেন।
বল হাতে ইস্পাহানির সাব্বির ৫২ রানে ৪, সাজ্জাদ ৪৩ রানে ৩ ও রিক ১৮ রানে ২ উইকেট লাভ করেন
জয়ের বিশাল স্কোরকে সামনে রেখে ব্যাট করতে নেমে ইস্পাহানি রয়েল ব্রাদার্স ১৪.১ ওভারে ১১০ রানে ইনিংস শেষ করলে ১৪২ রানের বিশাল জয় পায় হাজী ক্যাম্প একাদশ। দলের পক্ষে রিক সর্বোচ্চ ৪৩, সাজ্জাদ ১৮ ও নাবিল ১৮ রান করেন।
বোলিংয়ে হাজী ক্যাম্প একাদশের আফ্রিদি দারুণ নৈপুন্য দেখিয়ে ২৭ রানে ৫ উইকেট তুলে নেয়। তাছাড়া রবিউল ২টি উইকেট লাভ করেন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হাজী ক্যাম্প একাদশের আফ্রিদির হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
দিনের দ্বিতীয় খেলায় আলো সিড়ি ক্লাব ৬ উইকেটে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে টানা জয় পায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিও ক্রিকেট একাডেমি ১৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল হাসেম রাজা, বেলাল হাসেম রাজা ও তানভীর তিনজন ২৩ রান করে ও তারিপ বিন আলম ১৮ রান করেন।
বল হাতে আলো সিড়ি ক্লাবের সায়েম ৩১ রানে ৪, ইমতিয়াজ ৩১ রানে ৩ ও মন্জু ২৫ রানে ২ উইকেট লাভ করে।
জয়েয় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় আলো সিড়ি ক্লাব। দলের পক্ষে সাব্বির নিজাম ও তাজির সর্বোচ্চ ৩২ করে, জয় অপরাজিত ২৮, রাফি অপরাজিত ২৬ ও হাবিব খান ২৫ রান করেন।
ম্যাচে বল হাতে নিও ক্রিকেট একাডেমির সাফায়েত, মেহেদী, বেলাল ও এয়াছিন ১ টি করে উইকেট লাভ করে।
দ্বিতীয় খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আলো সিড়ি ক্লাবের সায়েম এর হাতে পুরস্কার তুলে দেন চেম্বার পরিচালক, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল ইসলাম।
এসময় মহানগর মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, হারুন বেগ, মামুনুর রশিদ মামুন, এইচ এম হাসান, বাদশাহ আলমগীর, জহির, আব্দুল করিম, ওমর ফারুক, রাসেল খান, জামাল হোসেন, মোহাম্মদ কুদ্দুসসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর খেলা :
সকাল ৯.০০ টায় : চিটাগং ক্রিকেট একাডেমি বনাম ব্রাদাস ক্রিকেট একাডেমি
দুপুর ১.০০ টায় : সিএস স্পোর্টস একাডেমি বনাম চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি

















