১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, মন্ত্রিসভায় অনুমোদন

280

এখন থেকে প্রতি বছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

Advertisement

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়।

আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলও রক্ষা পাননি।

Advertisement