চট্টগ্রামে আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ২৯২

492

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪৩ এবং উপজেলা পর্যায়ে ১৪৯ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৬৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৭ হাজার ৯৬২ জন। এর মধ্যে নগরে ৭১,৪৬৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৪৯৪ জন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরায়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালী ১৩ জন, আনোয়ারা ১১ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ৭ জন, বোয়ালখালী ৫ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৪৩ জন, ফটিকছড়ি ২৭ জন, হাটহাজারী ২২ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৯৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৭৬ এবং উপজেলায় ৫২০ জন।

Advertisement