ভাটিয়ারীতে জব্বারিয়া ফোরকানিয়া মাদ্রাসায় তামাদ্দুনিক প্রতিযোগীদের পুরস্কার বিতরণ

39

সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর বায়তুশ শরফ জামে মসজিদ ও জব্বারিয়া ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে মিলাদ মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের তামাদ্দুনিক প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জব্বারিয়া ফোরকানিয়া মাদ্রাসার ১৫০ জন মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement

শনিবার বিকালে বায়তুশ শরফ জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ এবং বাদ মাগরিব থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আবসারের সভাপতিত্বে এবং মাওলানা হাফেজ মোঃ শাহজাহান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মোঃ সফি, মোঃ নুরুল ইসলাম, মোঃ নবী সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement