চাকসুর উদ্যোগে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

8

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চাকসু কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

Advertisement

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে সামলে নেওয়া এবং ব্যক্তিগতভাবে দৃঢ় ও সক্ষম হয়ে ওঠার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, নির্বাহী সদস্য আদনান শরিফ, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ আহনাফ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, প্রশিক্ষক রাইয়া আমীন এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন তাঁর বক্তব্যে আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শারীরিক আত্মরক্ষার পাশাপাশি ব্যক্তিগতভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। অনুষ্ঠানের শেষে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

Advertisement