ক্লাস চলাকালীন মশার ওষুধ প্রয়োগ, অসুস্থ হয়ে হাসপাতালে তিন শিক্ষার্থী

80

চট্টগ্রাম নগরের ফয়সলেক এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে ক্লাস চলাকালীন মশা নিধনের ওষুধ (কীটনাশক) প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়েছেন তিন শিক্ষার্থী। পরে তাদের নগরের তিনটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন।

Advertisement

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউএসটিসি তে ক্লাস চলাকালীন মশার ওষুধ ছিটানো হলে কিছুক্ষণ পর তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তাদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ক্লাস চলাকালীন কীভাবে শিক্ষার্থীদের উপস্থিতিতে মশার ওষুধ প্রয়োগ করা হলো এবং এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিএসই ডিপার্টমেন্টের ৪৫তম ব্যাচের নামে প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষ হলে বিকাল ৪টা ৩০ মিনিটে মশার ওষুধ দেওয়ার কথা কিন্তু আজ ওষুধ দেয় দুপুর ২টা ৩০ মিনিটে। যার ফলে অনেকেই এ্যাজমা জনিত কারনে অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেই।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement