চট্টগ্রামের রাজনীতিতে একসময় সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা মরহুম ইরফান উদ্দিন রাফিকে তাঁর ১৩তম শাহাদাতবার্ষিকীতে স্মরণ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর নগরের নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পরও দলের নেতাকর্মীদের স্মরণে থাকা ইরফান উদ্দিন রাফির রাজনৈতিক জীবন ও দলের জন্য তাঁর ভূমিকা নিয়ে এ সময় আলোচনা হয়। পরে ইরফান উদ্দিন রাফির আত্মার মাগফিরাত ও তাঁর পরিবারের সদস্যদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর বিএনপি নেতা আলী আকবর, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মনসুর, নগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, যুবদল নেতা ওসমান গণি সিকদার ও মাহাবুব হোসেন, পাঁচলাইশ থানা বিএনপি নেতা শামসুল আলম সওদাগর, যুবদল নেতা মোহাম্মদ সুমন, মোঃ নাজু, তানভীর মল্লিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

















