সিডিএফএ – মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, শোভনীয়ার শুভ সুচনা

5

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে সিডিএফএ – মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

Advertisement

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর অনুমোদিত ২৪টি একাডেমী দলের অংশগ্রহণে শুক্রবার বিকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধনী দিনে শুভ সুচনা করেছে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, আমরা বেশী দিন আর্জেন্টিনা – ব্রাজিলের পতাকা বহন এবং মেসি – এম্বাপের পিছে ছুটতে যাইনা, আমরা চাই আমাদের বিভিন্ন একাডেমির এই ক্ষুদ্রে ফুটবলের মধ্য থেকে ভবিষ্যতে উঠে আসবে বিশ্ব সেরা তারকা ফুটবলার। যারা একদিন আমাদের পতাকা উঠাবে বিশ্বকাপ ফুটবল আসরে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাং শাহজাহান, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, মাহবুব আলম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, কাজী মো: জসিম উদ্দীন, আবু সৈয়দ মাহমুদ, সরওয়ার আলম চৌধুরী মনি, জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এনামুল হক, মো: আবু বকর ছিদ্দিক, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহম্মেদ, ক্রীড়া সংগঠক নিয়াজ মোহাম্মদ খান, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, মোঃ জহির উদ্দিন, আবদুল মোমেন বাবু, আইনুল কবির জিতু, চট্টগ্রাম ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, খেলা পরিচালনা কমিটির সদস্য নজরুল বাবু, কাজী মোজাম্মেল হক মানিক প্রমুখ।

Advertisement