চট্টগ্রাম নগরীর খুলশী থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
অভিযানে খুলশী থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন⇨মহানগর যুবদলের সহ- সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক আশিক মল্লিক, থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস মুন্না, থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন পিন্টু, থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ভুট্টু কামাল, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক জামিল হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, মো মুসা, আফজাল হোসেন সোহেল, ১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম, ১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল, ছাত্রদল নেতা হায়দার, মোঃ আব্দুল, মোঃ জুয়েল, মোহাম্মদ আবির, মোহাম্মদ জাবেদ, নুরু, মোহাম্মদ জামাল, জুয়েল, ইসমাইল, আজাদ, মাসুদ, সুমন, ফয়সাল, রাহুল, মানিকসহ অসংখ্য নেতাকর্মী।
















