বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগ

57

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ, কর্মসূচি সমন্ধে গণমাধ্যম কে জানান প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ।

Advertisement

১৪ ডিসেম্বর সকাল ৭:০০ টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মূল দলের সঙ্গে ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৮:৩০ মিনিটে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। বিকেল ৩:০০ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (BICC) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিশেষ আলোচনা সভায় ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেত্রীবৃন্দ অংশ নিবেন। প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ আরও জানান, উক্ত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও, ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ড ও থানায় স্থানীয় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Advertisement