মহিউদ্দিন টিপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে: উচ্চশিক্ষায় অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ জন শিক্ষার্থী।
দীর্ঘ প্রায় ৬ বছর পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি এই তিন সেশনের দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন কৃতী শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২৫ জন মেধাবী শিক্ষার্থীর নাম স্থান পেয়েছে।
স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা হলেন— আরবি বিভাগের জোহায়ের ফুরকান (সিজিপিএ ৩.৮৫), ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মোহাম্মদ নুর আলী (সিজিপিএ ৩.৯৬), ফিন্যান্স বিভাগের তাসফিকা খানম (সিজিপিএ ৩.৯২), অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস (সিজিপিএ ৩.৭২), আইন বিভাগের উম্মা হাবিবা (সিজিপিএ ৩.৭৪), মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া (সিজিপিএ ৩.৯৭), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল (সিজিপিএ ৩.৮৪), সমুদ্রবিজ্ঞান বিভাগের রাইয়ান আহমেদ (সিজিপিএ ৩.৮১) এবং এমবিবিএস-এর আফসানা আক্তার।
একই তালিকায় আরও স্থান পেয়েছেন— আরবি বিভাগের মোহাম্মদ আব্দুল হালিম (সিজিপিএ ৩.৮৭), ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ইতামনি চাকমা (সিজিপিএ ৩.৯১), ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার (সিজিপিএ ৩.৮৫), অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম (সিজিপিএ ৩.৯০), ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার (সিজিপিএ ৩.৯৪), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিরোজ আবিদা (সিজিপিএ ৩.৮৭), ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার (সিজিপিএ ৩.৯৫), এমবিবিএস-এর ইসরাত পারভীন এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের আসরাফুন নেসা (সিজিপিএ ৩.৭২)।
এছাড়াও চবি থেকে এই গৌরব অর্জন করেছেন— অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব (সিজিপিএ ৩.৯৫), ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান (সিজিপিএ ৩.৯৩), অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া (সিজিপিএ ৩.৮৫), আইন বিভাগের টনিকা ইসলাম (সিজিপিএ ৩.৫৮), প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান (সিজিপিএ ৩.৮৮), সমুদ্রবিজ্ঞান বিভাগের মোঃ মেহেদী হাসান (সিজিপিএ ৩.৯০) এবং এমবিবিএস-এর মোহাম্মদ আদিবুল হক নাফিস।
ইউজিসির নীতিমালা অনুযায়ী, এই স্বর্ণপদকের জন্য মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক এবং একটি সনদপত্র প্রদান করা হবে।

















