উপসচিব আশ্রাফুল’র পিতার ইন্তেকাল, ভূমি প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

13

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের মেধাবী কর্মকর্তা ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আশ্রাফুল ইসলামের পিতা মোজাম্মেল হকের ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

Advertisement

মন্ত্রী বলেন, মরহুম মোজাম্মেল হক ছিলেন একজন সৎ, নীতিবান ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে পরিবার ও সমাজ একজন গুণী, অভিভাবকতুল্য মানুষকে হারাল। তাঁর মৃত্যুতে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আমি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
একই সঙ্গে আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের এই কঠিন শোক ও অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করুন। আমিন।

Advertisement