উপকূলে বাড়ছে ডেঙ্গুর বিস্তার, নেই বিশেষ প্রতিরোধ পরিকল্পনা

20

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। নিরাপদ পানির সংকট, জমিয়ে রাখা পানি, জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশকে সংক্রমণ বৃদ্ধির সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত উপকূলীয় ১৯ জেলায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ১৪৮ জন। এ সময়ে এসব জেলায় ডেঙ্গুতে ১১৭ জনের মৃত্যুর তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় এলাকার পানি সংরক্ষণের ধরন ও স্থানীয় পরিবেশ ডেঙ্গু নিয়ন্ত্রণকে জটিল করে তুলছে। তবে সংক্রমণ বাড়লেও উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে বিশেষ প্রতিরোধ কর্মসূচি না থাকার বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং এলাকাভিত্তিক কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্যসংশ্লিষ্টরা।

Advertisement