নাটোরে বাস-ট্রাক দুর্ঘটনা: অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে পুলিশের মামলা

21

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় দুই গাড়ির অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বনপাড়া হাইওয়ে থানার পুলিশের পক্ষ থেকে বড়াইগ্রাম থানায় মামলাটি করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় বরগুনা থেকে ছেড়ে আসা আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisement