উদ্বোধন করবেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ

সবুজ পরিবেশ গড়তে চট্টগ্রাম জেলায় মঙ্গলবার ১ লক্ষ বৃক্ষরোপণ করা হবে

38

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকারি উদ্যোগ ও বৃক্ষরোপণ আন্দোলনের বাস্তবতা বিবেচনা করে সবুজ পরিবেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে আন্দোলন শুরু করেছেন, তার সাথে একাত্মতা প্রকাশ করে জলবায়ুু সহিষ্ণু ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছিল। এই আন্দোলন মূলতঃ বেঁচে থাকার এবং আগামী প্রজন্মের বেঁচে থাকার আন্দোলন। ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২৭ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম জেলায় ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ করা হবে।

Advertisement

জেলা প্রশাসনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ একদিনে অর্থ্যাৎ মঙ্গলবার বিভিন্ন প্রজাতির ১ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করবেন।

জলবায়ু সহিষ্ণু ডিসি পার্ককে সবুজভাবে তৈরি করার উদ্দেশ্যে নগরীর জয়িাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন থেকে থেকে শুরু করে শেষ পর্যন্ত ১ লক্ষতম গাছটি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার হাত দিয়েই রোপণ করা হবে। এ উপলক্ষে আজ ২৬ অক্টোবর সোমবার বিকেলে চট্টগ্রাম ডিসি পার্কে জেলা প্রশাসন আয়োজিত প্রেস করফারেন্সে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি, স্টাফ অফিসার টু ডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ জাহান সিকদার প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।

ডিসি বলেন, আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রথম গাছটি লাগানোর সাথে সাথেই জেলার প্রায় ১৫ হাজার সরকারি কর্মচারী, মিডিয়া কর্মী ও অন্যান্য সহায়তাকারী ব্যক্তিগণ এই পরিবেশ রক্ষামূলক আন্দোলনে শামিল হবেন।

সহযোগিতা ও অংশীদারিত্বের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সরকারি কোনো অর্থ ব্যয় ব্যতিরেকে ২৪ পদাতিক ডিভিশন ও জিওসি বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ লক্ষ বৃক্ষ প্রদান করেছেন। এনজিওসমূহ, বন বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই বৃক্ষগুলো সংগ্রহ করা হয়েছে। গত রোববার (২৬ অক্টোবর) থেকে বৃক্ষ বিতরণ শুরু হয়েছে।

সিএমপি কমিশনার, পুলিশ সুপার, এসআরবি, ডিজিএফআই, এয়ারপোর্ট, চট্টগ্রাম পোর্ট, সমাজকল্যাণ অধিদপ্তর, স্টেডিয়াম এবং এতিমখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারিকেলের চারা নিজ উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে। ১ লক্ষ চারা রোপণের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ৮৬ হাজার গর্ত খনন সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো আজই সম্পন্ন হবে।

পরিবেশ ও বায়ুমন্ডলের পরিবর্তন সম্পর্কে জেলা প্রশাসক জাহিদ বলেন, গ্রহের প্রাণী, শিল্প বিপ্লবের পর মানুষের উন্নয়নমূলক কর্মকান্ড, প্রয়োজন ও অপ্রয়োজনে প্রকৃতির পরিবেশ ধ্বংসের ফলে সারা পৃথিবীতে বাতাসের রেশিও বা অনুপাত পরিবর্তিত হয়েছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বিগত ৫০ বছরে প্রা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর জন্য একটি হুমকি।

আন্তর্জাতিক প্রেক্ষাপট বিষয়ে ডিসি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিগত দুই বছরে ইউরোপের বিভিন্ন দেশে যেমন লন্ডনে অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রায় ৪০০ মানুষ মারা গেছে। অতীতে বাসা-বাড়িতে ফ্যান বা এসি কোনো কিছুর প্রয়োজন না হলেও জলবায়ু পরিবর্তনের কারণে আজ তা প্রয়োজন হচ্ছে।

গাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে ডিসি জাহিদ বলেন, গাছ লাগিয়েই কাজ শেষ নয়, সেগুলো যাতে প্রপারলি টেককেয়ার করা হয়, সেজন্য ফেন্সিংয়ের আওতায় আনা বা বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে গ্রাম পুলিশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং শিক্ষকদের সাথে বারংবার কথা বলা হয়েছে। কোনো গাছ মারা গেলে তা প্রতিস্থাপনের জন্য ১০ থেকে ২০ হাজার গাছ অতিরিক্ত মজুদ রাখা হয়ে ছে এবং বন বিভাগ তাদের এক্সপার্টিজ দিয়ে এতে সহায়তা করছে।

চট্টগ্রামকে সবুজ করার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শুধু গাছ লাগানোর কথা বলেননি, বরং গাছ রক্ষার কথাও বলেছেন। মাটি নষ্ট না করার জন্য ব্লক হিটের নির্দেশনা দিয়েছেন। সেই আলোকেই চট্টগ্রামকে নতুনভাবে ও সুন্দরভাবে সবুজ করে তুলতে হবে।

Advertisement