মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনা বাস্তবায়নে উপজেলাব্যাপী উন্নয়ন ও সচেতনাতামূলক কাজ করছে উপজেলা কৃষকদল। এরই অংশ হিসেবে উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদ সড়ক সংস্কারে আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। সড়কটি সংস্কার করা হলে আবুতোরাব ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা হবে।
সময় উপস্থিত ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন এবং আবুতোরাব ফাজিল মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামী।
উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনা বাস্তবায়নে মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে উপজেলা কৃষকদল। এরই অংশ হিসেবে আবুতোরাব মাদ্রাসা ও কেন্দ্রীয় মসজিদ সড়কে আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে এবং এলাকার উন্নয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
















