সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরের রোগমুক্তি কামনায় সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

7

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পিতা সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় শেষে সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকী রনির পরিচালনায়, যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ নঈম উদ্দিন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলমগীর, অধ্যাপক শামীম কবির এবং কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রুবেল, মোঃ মিরাজ,রাব্বি বাবু, রমজান আলী সাগর, মোঃ মাসুদ, মেহেদী হাসান, আয়াতুল্লাহ, জামিল হোসেন, ইসতিয়াক আলম রিজভী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি সিটি কলেজ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ আবু সাঈদ নূরী।

মিলাদ কিয়াম পরিচালনা করেন কলেজ ছাত্রদল নেতা খোরশেদুল আলম।

Advertisement