রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ককটেলটি গাড়ির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
Advertisement
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দ্রুতগতির প্রাইভেটকারটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
Advertisement

















