আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে নিউ ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম ১১। সোমবার সকালে শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের ৫ ম দিনের ১ম ম্যাচে নিউ ক্রিকেট একাডেমি ৮ উইকেটে এম এস ক্রিকেট একাডেমিকে এবং ২য় ম্যাচে চট্টগ্রাম ১১ দল ৪ উইকেটে রায়হান স্পোর্টসকে পরাজিত করে।
সকালে ১ম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে এম এস ক্রিকেট একাডেমি মাত্র ১০.৪ ওভারে ৬৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইশতিয়াক মাহামুদ সর্বোচ্চ ২৩ ও আউয়াল ১৮ রান করেন।
জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২ উইকেটে ৬৭ রান করে ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় নিউ ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে দলের পক্ষে মোঃ মিসবা অপরাজিত ২৮ ও মোঃ সরফরাজ অপরাজিত ১৬ রান সংগ্রহ করে।
বল হাতে বিজয়ী দলের মোঃ আরিফ ওসমান মাত্র ১.২ ওভার বল করে ১ রানে ৪ উইকেট লাভ করে দারুণ নৈপুণ্য দেখায়। তাছাড়া ম্যাচে বিজয়ী দলের আনোয়ার ও মোঃ নুর ৭ রানে ২ টি করে এবং বিজিত দলের নারায়ন নাথ ১৯ রানে ২ উইকেট লাভ করেন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নিউ ক্রিকেট একাডেমির মোঃ আসিফ ওসমানের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
দুপুরে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত দিনের ২য় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে রাইয়ান স্পোর্টস নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নজরুল কবির সর্বোচ্চ ৪০, নজরুল ইসলাম নট আউট ২৮ ও মোঃ ইরফান ২০ রান সংগ্রহ করেন।
জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ১১ দল ১০.৩ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে মোঃ হান্নান সর্বোচ্চ ১৯ বলে ৪৫, সাজ্জাদ হোসেইন ৩৩ ও রাশেদুল বারি অপরাজিত ১৭ রান করেন।
ম্যাচে বল হাতে বিজয়ী দলের আসাদুর রহমান ২ ওভারে ৩২ রানে ৪ উইকেট লাভ করে। তাছাড়া বিজিত দলের তানভীর ইসলাম ও আশরাফুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম ১১ এর আসাদুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি।
এসময় মহানগর মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, জহিরুল হক টুটুল, হারুন বেগ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), শওকত খান রাজু, এইচ এম হাসান, আনোয়ারুল হক হনী, আব্দুল করিম, ওমর ফারুক, বাদশা আলমগীর, রাসেল খান, জহিরুল ইসলাম জহির, জামাল হোসেন, ইব্রাহিম খলিল সবুজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















