প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপির ৬২ তম জন্মদিন উপলক্ষে ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় উক্ত কর্মসূচিতে ওমরগণি এম.ই.এস. কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজ এর সভাপতিতে ও সদস্য সচিব মির্জা ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিবেশ ও আবহাওয়া ঠিক রাখার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে গাছ লাগানো কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। যাতে করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ু দূষণ রোধ হয়। এতে করে সকলের শরীর থাকবে সুস্থ, সকলে পাবে নির্মল বাতাস ও পরিষ্কার নিঃশ্বাসের স্থান। তিনি প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সকলকে অনুরোধ জানান প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন তাদের বাড়ির আঙিনায় তিনটি করে গাছ লাগায় এবং সামাজিক বনায়ন সৃষ্টিতে তিনি জোর দেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা মোঃ নাঈম, জুয়েল পাঠান, মোঃ তাহসিন, মোঃ হৃদয়, মোঃ জাহিদ, মোঃ রনি স্মৃতি আক্তার, নিলয় কান্তি দাস, মো মুন্না, ইলহাম, মোঃ রায়হান ও অন্যান্য নেতৃবৃন্দ।
















