শঙ্কর মঠে স্বামী ব্রহ্মানন্দ গিরির স্মরণ সভা ও মাতৃ সম্মেলন

30

চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের দ্বিতীয় আচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজের স্মরণ সভা উদযাপন উপলক্ষে মাতৃ সম্মেলন আজ ২১ নভেম্বর শনিবার মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

Advertisement

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাগীশিক-কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয়ালক্ষী দেবী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যক্ষ রুনু মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগীত শিল্পী অধ্যাপক মৃনালিনী চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কৃষ্ণা দাশ।

স্বাগত বক্তব্য রাখেন সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশন মাতৃ সংগঠনের সভাপতি অনিমা মল্লিক। মাতৃ সম্মেলনে আলোচক ছিলেন মাতৃ সংগঠনের সাধারণ সম্পাদক স্বাতী রানী শীল ও উন্নয়ন সম্পাদিকা গীতাশ্রী দাশ অশ্রু প্রমূখ।

মাতৃ সম্মেলনে বক্তারা শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ ও শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের জীবন দর্শনের উপর গুরুত্বারোপ করেন। শেষে অরিত্র বিশ্বাস ও তার দলের পরিবেশনায় বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী মার্কন্ডেয়’ পরিবেশিত হয়। সবশেষে পাল্টা কীর্তনের আয়োজন করা হয়। মঠের সাধু-সন্তু ও ভক্ত-শিষ্যরা অনুষ্ঠানে অংশ নেন।

আগামীকাল ২২ নভেম্বর রোববার শঙ্কর মঠ প্রাঙ্গনে যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম আবির্ভাব দিবস উদযাপন করা হবে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Advertisement