শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

26

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অবস্থানকালে আকস্মিক অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতির সময় হোটেলের কক্ষে তাঁকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক সংবাদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

তাঁর আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement