শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

23

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদারকে ‘নজিরবিহীন’ ও ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদার নজিরবিহীন ঘটনা। তাঁর ভাষায়, “শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু নয়।”

এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার প্রসঙ্গেও কথা বলেন মো. আমিনুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাবে।

এ ছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Advertisement