নিজস্ব প্রতিবেদন | চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউরী ও নূর আহমদ সড়ক এলাকায় পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
Advertisement
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার এবং ২টি লোহার বক্স জব্দ করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
চসিক জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement

















