চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ এবং উপজেলা পর্যায়ে ৫ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৪৩২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৭৫২ জন। এর মধ্যে নগরে ৭৩,৬৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৮,০৫৮ জন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
শেভরণে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনে শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ১৪ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩০১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭১৮ এবং উপজেলায় ৫৮৩ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।















