বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন গত দুই মেয়াদের সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনে তিনি পেয়েছেন ৫৩ ভোট।
ক্যাটাগরি-২ এ মোট ভোটার ছিলেন ৫৭ জন। এর মধ্যে ৫৩ জনই ভোট দিয়েছেন পাপনকে। পাপনের সমান সংখ্যক ভোট পেয়েছেন আরও দুইজন- গাজী গোলাম মুর্তজা ও এনায়েত হোসেন সিরাজ।
ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক পেয়েছেন ৫২ ভোট। ৫১ ভোট পেয়েছেন তিনজন- নজিব আহমেদ, ওবেদ রশিদ নিজাম ও ফাহিম সিনহা।
সৌরভ গাঙ্গুলির বন্ধু পরিচয়ে আলোচনার জন্ম দেওয়া ইফতেখার রহমান মিঠুন পেয়েছেন ৫০ ভোট। সালাহউদ্দিন চৌধুরী ও মনজুর কাদের দুইজনই পেয়েছেন ৪৯ ভোট করে। এছাড়া মাহবুব উল আনাম ৪৭ ভোট ও মনজুর আলম মঞ্জু ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২ এ মোট পদ আছে ১২টি, এর বিপরীতে ঢাকা মেট্রোপলিটন ক্লাব এর ১৭ জন প্রতিনিধি প্রার্থিতা করেছিলেন। এছাড়া ক্যাটাগরি-১ এ ১০ জন এবং ক্যাটাগরি-৩ এ ১ জন নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ প্রার্থী।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে বোর্ড পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।
একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের তালিকা
ক্যাটাগরি-১
নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)
তানভীর আহমেদ টিটু (নারায়নগঞ্জ)
শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট)
আকরাম খান (চট্টগ্রাম)
আ জ ম নাসির (চট্টগ্রাম)
শেখ সোহেল (খুলনা)
কাজী ইনাম আহমেদ (খুলনা)
আলমগির খান (বরিশাল)
আনোয়ারুল ইসলাম (রংপুর)
সাইফুল আলম স্বপন (রাজশাহী)
ক্যাটাগরি-২
নাজমুল হাসান পাপন (আবাহনী)
গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
মাহবুব উল আনাম (মোহামেডান)
ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর)
সালাহউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)
ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক (শেখ জামাল)
এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব)
ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব)
ইফতেখার রহমান মিঠু (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব)
মনজুর কাদের (ঢাকা এসেটস)
মনজুর আলম মনজু (আসিফ শিফা ক্রিকেট একাডেমী)
ক্যাটাগরি-৩
খালেদ মাহমুদ সুজন (সাবেক অধিনায়ক)
জাতীয় ক্রীড়া পরিষদ
আহমেদ সাজ্জাদুল আলম ববি
জালাল ইউনুস

















