সীতাকুণ্ডের গামারীতলা গ্রামে ডেঙ্গু আক্রান্তে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু

59

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ ইয়াসিন আরাফাত নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

আজ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু আরাফাত উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গামারীতলা গ্রামের ডা. আলিমুল্লাহ এর বাড়ির আবদুর রহমান রুবেলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মৃত শিশু আরাফাতের চাচা মাওলানা মোঃ শাহাবউদ্দিন বলেন, গত বৃহস্পতিবার থেকে আরাফাতের শরীরে জ্বর হয়। পরিক্ষায় ডেঙ্গু পজেটিভ আসে। তাকে প্রথমে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আবস্থার অবনতি হলে চমেক হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৯ টার সময় মারা যায়।

উল্লেখ্য, সীতাকুণ্ডে এ পর্যন্ত ৪ শিশুসহ মোট ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা যায়।

Advertisement