নবীন মেলা’র ৫৫তম বর্ষপূর্তি উদযাপন

413

নবীন মেলা চট্টগ্রাম নগরীর প্রাচীনতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সূদীর্ঘ ৫৫ বছর চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ধরে রেখে এক অনন‍্য নজির স্থাপন করেছে সংগঠনটি। এর সাথে জড়িত অনেকেই এখন দেশের কৃতি সন্তান। তারা সমাজকে নানা ভাবে সেবা প্রদানে স্মরণীয় অবদান রেখেছেন।

Advertisement

আজ বিকেলে রহমতগজ্ঞস্থ সংগঠন কার্যালয়ে নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু দুলাল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অনুপ বিশ্বাস, সাহাব উদ্দিন, মিসেস তৈয়বা মুন্নী, ডাঃ তাসলিম চৌধুরী, জিএম হাসান, অধ্যাপক কাউছার আক্তার, হাফিজুর রহমান,সাইফুল আলম বাপ্পী, হারুন রশীদ, মাহীদুল হাসান, শাকিল চৌধুরী, ইমরান জুয়েল, জয়দীপ চৌধুরী আকাশ, আরিফুর রহমান খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement